বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নেও ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ন্যায্য মুল্যের টিসিব পণ্য বিক্রয় করা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) সকালে ৭৮৬ জন সুবিধাভোগী ৪৭০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশারি ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি চনাবুট ক্রয় করেন। উক্ত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
ট্যাগ অফিসার ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন এর পর্যবেক্ষণে ক্রয় বিক্রয় কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সচিব শংকর আচার্য্যের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের কার্ডধারীরা এ পণ্য ক্রয় করেন।
এসময় ইউনিয়ন পরিষদের সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক