প্রকাশের সময়: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ । ৫:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আধুনিক সেবা সম্বলিত মডেল ইউনিয়নে উন্নীত করতে চাইঃ জাকির হোসেন বাবু

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু। দলমত নির্বিশেষে তাঁর একটি জনপ্রিয়তা আছে ইউনিয়ন ঘিরে। তাই সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা তাকে ইউপি চেয়ারম্যান হিসেবে পেতে চায়। ইতোমধ্যেই তিনি প্রচার প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার সহায়ক হিসেবে দলের সকল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে সুবিদপুর পূর্ব ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। বাংলাদেশ আওয়ামীলীগ যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি জনগণকে সাথে নিয়ে অবশ্যই সফল হবো।
তিনি আরো বলেন, আধুনিক ফরিদগঞ্জের উন্নয়নের রূপকার সাবেক সফল সংসদ সদস্য জননেতা ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া মহোদয়ের নির্দেশক্রমে ইউনিয়ন পর্যায়ের সকল কার্যক্রম বাস্তবায়ন করছি। সকল জাতীয় ও দলীয় কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে আসছি দৃঢ়তার সাথে। তাই আমি শতভাগ আশাবাদী দল থেকে আমাকে মনোনয়ন দিবেন। দলীয় নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে একটি আধুনিক সেবা সম্বলিত মডেল ইউনিয়নে উন্নীত করতে চাই। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি থাকবে। প্রতিটি ওয়ার্ডে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত একটি পরিচালনা কমিটি করবো।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবুর ভাবনা: সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০৪১“ গ্রাম হবে শহর” বাস্তবায়নের যুদ্ধে অঙ্গীকারবন্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করতে ভালোবাসি।
মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার মাধ্যমে আগামী দিনে সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর একটি সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তিনি অত্র ইউনিয়নের সকলের কাছে দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন