প্রকাশের সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ । ১০:৪৯ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে মায়া চৌধুরীকে গণ সংবর্ধনা

অনলাইন ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদ, চাঁদপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রমকে) বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যােগে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) পবিত্র ওমরা পালনের উদ্দেশ্য সৌদি আরব যান। সেখানে বৃহত্তর কুমিল্লা সমিতি সৌদি আরবের জেদ্দায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করলে বিশাল গণসংবর্ধনার আয়োজন করেন তারা।
বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশিরের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় জেদ্দার সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) সকল বাংলাদেশী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন