প্রকাশের সময়: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ । ৩:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে কচুয়ায় প্রভাতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, কচুয়া শাখার উদ্যোগে পাঁচ শতাধিক মানুষকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রভাত কচুয়া শাখার সভাপতি এ্যাড. শাহাদাত সরকার শাওন এর সভাপতিত্বে শুক্রবার (৭ এপ্রিল) উপজেলার বড়দৈল ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রভাত কচুয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন আলী সাকের এর পরিচালনায় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সবুজবাগ সরকারি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হাফেজ গোফরান উদ্দিন, বড়দৈল ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ফারুকুল ইসলাম, বড়দৈল ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কল্যানে কাজ করে সকলের নজর কেড়েছে এ সংগঠনটি। তারা আরো বলেন, ইফতার মাহফিলের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সোহার্দ্যপূর্ণ সামাজিক বন্ধন গড়ে উঠে।
প্রভাত সমাজকল্যাণ সংস্থা মানবিক কল্যাণে বিভিন্ন কর্মসূচী পালন করার মধ্য দিয়ে ঢাকার পাশাপাশি চাঁদপুরের অন্যান্য উপজেলার ন্যায় কচুয়াতেও সমাদৃত এবং ব্যাপক পরিচিতি লাভ করেছে। প্রত্যেকটি সামাজিক সংগঠন মানবিক কল্যাণে কাজ করা উচিত এবং পাশাপাশি নিজেদেরকে সুসংগঠতি করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। আমরা সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
প্রভাত সমাজকল্যাণ সংস্থার ব্যাতিক্রমী এমন আয়োজনে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষসহ সকল শ্রেনীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড়দৈল প্রধানীয়া বাড়ি শাহী জামে মসজিদ এর খতিব মাওলানা আব্দুল মবিন। এসময় উপস্থিত ছিলেন প্রভাত হাজিগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ রোহান, প্রভাত কচুয়া শাখার দপ্তর সম্পাদক মো. আবু হানিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক গাজী মো. দেলোয়ার, অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মো. শাখাওয়াত প্রধানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন