প্রকাশের সময়: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ । ১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল শনিবার ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান মিটুর সভাপ্রধানে ও  সাধারন সম্পাদক হাজী মোঃ শাহ আলম শেখের  সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  মোঃ শহীদ উল্যা তপদার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সারোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সফর আলী সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান হাবিব নেভী, মোঃ হাজ্জাজ বিন রব, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক  রেজোয়ান আজম মুক্তি, সহ- সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান পাটওয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মাষ্টার,  প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেন ফারুক মৃধা, সদস্য মোঃ আমির হোসেন ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক হাজী মোঃ শাহ আলম শেখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন