চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের দক্ষিন ভড়ঙ্গারচর এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) ভড়ঙ্গারচর গাজী বাড়ি জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার রাজনীতিবিদ, সমাজ সেবক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দক্ষিন ভড়ঙ্গারচর এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছর রমজানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বার্ষিক মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিন ভড়ঙ্গারচর ছালেহীয়া দ্বিনীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাইনুদ্দিন ।

সজিব খান