প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ । ৪:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বিদায় সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস.এম. জিয়াউর রহমান ও চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাপস) সুদীপ্ত রায়, বেসরকারি জেলা কারা পরিদর্শক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.এ.টি.এম. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাড. এ.জেড.এম. রফিকুল হাসান রিপন, সরকারি কৌশলী অ্যাড, আবদুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাড. রনজিত রায় চৌধুরী, অ্যাড. ফারজানা আক্তার, চাঁদপুর জেলা কারাগারের জেলার মুনীর হোসাইন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাসুন্দা নূর খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে বিদায়ী অতিথিকে উপহার সামগ্রী, ক্রেস্ট ও প্রদান করা হয়। পরে বিদায়ী অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন