প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ । ৫:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ইঞ্জি. সফিকুর রহমানের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন, পৌরসভার ১২টি ওয়ার্ডে প্রতি বছরের ন্যায় এবারও শাহরাস্তি উপজেলার গরিব, অসহায় দুস্থ  মানুষের মাঝে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিঃ মোঃ সফিকুর রহমান এর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
১১ ই এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ সংলগ্ন তার বাড়ীতে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, হ্যামস ফ্যাশনের পরিচালক হাসান চৌধুরী, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক নেতা তাজুল ইসলাম, সাবেক যুবলীগ যুগ্ম আহবায়ক জাকির হোসেন অন্তর, মাসুদ আলম পাটোয়ারী, ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, রফিকুল ইসলাম রকি, খন্দকার মনিরুজ্জামান, আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভ,  যুবলীগ নেতা শামীম হোসেন প্রমুখ।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি/সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন