প্রকাশের সময়: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ । ৩:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জসিম উদ্দিন শেখ বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের যুগ্ম সম্পাদক নির্বাচিত

সাইদ হোসেন অপু চৌধুরী
জাতীয় সমবায় ইউনিয়নের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সমবায়ী ও চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন শেখ।
১২ এপ্রিল বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের গেলো ২০২২ সালের ২৩ অক্টোবরে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভার ৬নং সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুরের চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন শেখকে আমাদের বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে কো-অপশনের মাধ্যমে নিয়োগ করা হয়েছে। আশা করি ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, জসিম উদ্দিন শেখ রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত একজন সমবায়ী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন