প্রকাশের সময়: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ । ৪:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

এতিম শিশু ও এলাকার মুরব্বিদের নিয়ে এমএম নুরুল হক ফাউন্ডেশনের ইফতার মাহফিল

গাজী মোঃ মহসিন

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মনজুরা ইসলামিয়া মাদ্রাসায় ইফতার মাহফিলে এম এম নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব এর সভাপতিত্বর বক্তব্যে বলেন আমার বাবা আলহাজ্ব মরহুম এম এম নুরুল হক সাহেব অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তিনি এম এম নূরুল হক উচ্চ বিদ্যালয়, মনজুরা ইসলামের মাদ্রাসা ও আল-আরাফা জামে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। আজ তিনি কবরবাসী, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করে। সেই সাথে আমার মা ও পরিবারের সকলের জন্য দোয়া চাই।

তিনি আরো বলেন এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়দের কে আর্থিক সহযোগিতা, ইফতার সামগ্রী বিতরন, খাদ্য সামগ্রী বিতরন, অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন বিতরণ সহ নানা কর্মসূচি কাজ করে থাকি।

ইফতার মাহফিল উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মনজুরা হক, ফাউন্ডেশনের সহ সভাপতি লেখক জেসমিন মুন্নী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান আলী, সমাজ সেবক নাজিম উদ্দীন মোঃ জিলান, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সেলিম পাটওয়ারী বাবুল, মোঃ মহসিন মৃর্ধা, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, মনজুরা ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম মিজি, এলাকার বিভিন্ন শ্রেনীর মানুষ ও তরুন যুবকরা এবং বিদ্যালয়ের সকল শিক্ষক ও মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করেন মঞ্জুরা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ মোস্তফা কামাল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন