প্রকাশের সময়: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ । ৩:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হানারচর কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের চর্যাপদ একাডেমির বই উপহার

অনলাইন ডেস্ক

হানারচর ইউনিয়নের সাপলেজা সপ্রাবিতে অবস্থিত কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের বই উপহার প্রদান করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি।

শনিবার ১৫ এপ্রিল দুুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বই উপহার তুলে দেয়া হয়।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেন্ডার প্রমোটর খাইরুল আলম জনি। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির উপমহাপরিচালক দুখাই মুহাম্মাদ, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি এবং ক্লাবের সংগীত প্রশিক্ষক মহিমা লোধ।

কিশোর-কিশোরী ক্লাবের সকল শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে বই তুলে দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তিনজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন কামরুল হাসান, মিথিলা আক্তার ও ফারজানা আক্তার।

বই উপহার কর্মসূচির প্রধান উদ্যোক্তা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধী আন্দোলন হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে। গত চার বছরে প্রায় ৯ হাজার পাঠকের হাতে বই উপহার তুলে দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন