প্রকাশের সময়: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ । ৪:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কাদলা ইউনিয়নে উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

কচুয়া প্রতিনিধি

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে বসবাসরত হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে কাদলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এসব চাল বিতরণ করা হয়।

এসময় ইউপি চেয়ারম্যান নুরে-ই আলম রিহাত,ট্যাগ অফিসার মোঃ মাহবুব-উল আলম, ইউপি সচিব সেতারা আফরোজ, ইউপি সদস্য মোশারফ হোসেন, মোঃ কাউছার প্রধান, মোঃ মিজানুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোঃ আবুল কালাম, মোঃ বাবুল মিয়া, ইকবাল হোসেন, কোহিনূর বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন