প্রকাশের সময়: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ । ২:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

অনলাইন ডেস্ক
চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নে বসবাসরত হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
গত শনিবার ও রবিবার ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন  পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এসব চাল বিতরণ করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান মো.কবির হোসেন, ট্যাগ অফিসার মোঃ নাহিদ ইসলাম, ইউপি সচিব, ইউপি সদস্য  ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মনির হোসেন, ইউপি মোশারফ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন