চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
গত ১৮ এপ্রিল দুপুরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভিজিএফ কার্ডধারী মোট ৫৩৪ জন জেলের মাঝে এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মো. মজিবুর রহমান, মৎস প্রতিনিধি মোশাররফ হোসেন, ইউপি সদস্য আব্দুল বারেক তালুকদার, শাহাজউদ্দিন ঢালী, রফিক মুন্সি, সংরক্ষিত মহিলা মেম্বার জাহানারা বেগম, নার্গিস আক্তার, নাছিমা বেগম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউনিয়ন মৎস প্রতিনিধি নারায়ণ মজুমদার, ইউডিসি উদ্যোক্তা নজরুল ইসলাম প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি