প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ । ৪:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী আটক

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
১৭ এপ্রিল সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মন্ডলের সার্বিক দিক নির্দেশনায় এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারী শাহরিয়ার আলম (৩০)কে আটক করেছে।
আটককৃত মাদক কারবারী শাহরিয়ার আলম উক্ত ইউনিয়নের বালিথুবা এলাকার সফি উল্যাহ এর ছেলে। তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন