প্রকাশের সময়: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ । ২:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আশিকাটির দক্ষিণ পাইকাস্তায় শান্তি সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ পাইকাস্তায় স্বেচ্ছাসেবী সংগঠন শান্তি সংঘ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দক্ষিণ পাইকাস্তা হযরত আব্দুল কাদির জিলানী (র:) দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও উপাদী দক্ষিণ ইউনিয়নের পিংড়া হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তফাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পাইকাস্থা ইসলামী যুব সংঘের উপদেষ্টা আবু সাঈদ হাওলাদার। উপস্থিত ছিলেন দক্ষিণ পাইকাস্তা ইসলামী যুব সংঘের প্রাক্তন সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারি, আবদুল হামিদ মজুমদার ও বিল্লাল হোসেন বকুল। আরো উপস্থিত ছিলেন সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে বক্তারা শান্তি সংঘ ফাউন্ডেশন এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুপ্রেরণা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন শান্তি সংঘ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাসিম রানা ও সেক্রেটারিয়েট সদস্যবৃন্দের মধ্য থেকে আহনাফ আব্দুল কাদির ও আব্দুল কাদির তপাদার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন