প্রকাশের সময়: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ । ৪:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রভাষক তাজুল ইসলাম হাওলাদারের শুভেচ্ছা

মাসুদ হোসেন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক ও চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম হাওলাদার।
তিনি চাঁদপুর সদর উপজেলা বাসী সহ অত্র ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য নিরবিচ্ছিন্ন শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেনী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরীব অসহায় মানুষের পাশে জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ জরা এবং সুখ শান্তি সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন ঈদ মোবারক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন