প্রকাশের সময়: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ । ২:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে অসহায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শাহরাস্তি উপজেলার  টামটা দক্ষিন ইউপির উত্তর পাড়া মিয়াজি সেন্টারে  বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ পাটোয়ারী ফাউন্ডেশনের আয়োজনে এটি বিতরণ করা হয়।
রোববার বিকেলে বীর মুক্তিযোদ্ধা কাজী শামসুল হকের সভাপতিত্বে ওই সংগঠনের পরিচালক শওকত হোসেন রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  এ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন পাটোয়ারী, গ্রীন টেলিভিশনের সম্পাদক সিহাব মাহমুদ, জাতীয় সংসদ ভবন মসজিদের পাঞ্জেগানা ইমাম মাওঃ এরশাদ আলম পাটোয়ারী, বিশিষ্ঠ ব্যাবসায়ী কাজী শিশির, ফজলে রাব্বি, নাসির মিয়াজী, রুবেল পাটোয়ারী ও টামটা দঃ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মেম্বার আঃ রাজ্জাক মিয়াজী, সংগঠন এর সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান শুভ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ প্রমখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন