প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ । ৫:৩৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাসারা উচ্চ বিদ্যালয়ের এস.এস. সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

এস. এম ইকবাল
ফরিদগঞ্জের বাসারা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল সোমবার সকালে বিদ্যালয় মাঠে উক্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কৃষ্ণ সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ.কে. এম মহিউদ্দিন মজুমদার খোকা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী ও সমাজ সেবক দেলোয়ার হোসেন মল্লিক, পিজি হাসপাতালের চিকিৎসক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা. সাইফুল ইসলাম সাইফ, বাসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমেদ হোসেন, প্রান আরএফএল গ্রুপের ডিজিএম আকরাম হোসেন, বাসারা উবি’র সহ-প্রধান শিক্ষক গোলাম পাঞ্জেতন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য একরামুল হক, সহ-শিক্ষক আলমগীর হোসেন, বাহাউদ্দীন মিজি।
এ সময় প্রাক্তন শিক্ষক আবুল কাশেম, আবুল কালাম আজাদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ইমাম হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক ফরিদগঞ্জ শাখার জুনিয়র অফিসার মামুন হোসেন খান, গৌরিকা রানী ঠাকুর, বাসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পলাশ চক্রবর্তীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সাদ্রা দরবার শরীফের মাওলানা আবুল খায়ের।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন