প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ । ২:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভাটেরগাঁও সপ্রাবির বার্ষিক ক্রীড়া পুরস্কার ও সাবেক প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

সজীব খান

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৬নং ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অবসর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাকন চক্রবর্ত্তীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা মোঃ আব্দুল বাকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোঃ শরীফ হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার, মুক্তিযুদ্ধা ও ব্যবসায়ী মোঃ আবদুল মতিন, শাহমাহমুদপুর ইউনিয়স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজী, ওয়ার্ড সদস্য সোহাগ পাটওয়ারী, সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম, বিদ্যালের সাবেক ছাত্র প্রভাষক আনোয়ারুল করিম, শাহ মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার শাহিদুল আলম মাহফুজ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক, প্রভষক তাজুল ইসলাম হাওলাদার, উত্তরা শাহতলী জুবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, মাসুদুর রহমান পাটওযারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল বাকী, আলহাজ্ব মোঃ আব্দুল মতিন, রাফিয়া আক্তার, মিতি চক্রবর্তী, মোঃ সোহেল, কবির হোসেন, শাহ আলম তপদার, সালমা আক্তার, ফারজানা আক্তার,অনুষ্ঠানে উপ-কমিটি আহ্বায়ক মোহাম্মদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন, সদস্য সচিব মোঃ আব্দুল বাকী, সদস্য ইফফাত আরা, এস এম জালাল উদ্দিন, মোঃ ফারুক খান, সোহরাব হোসেন সোহাগ, শান্ত চক্রবর্তীসহ রাজনীতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুরুতে কারআন তেওলাত করেন বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্র মাইনুদ্দিন পাঠান, পরে জাতিয় সংগিত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, দেশাত্মবোধ বোধক গান পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী সানজিদা আক্তার, মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন