প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ । ৩:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

এস. এম ইকবাল
ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বিকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড়গাঁও উচ্চ বিদ্যালয় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
 ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ হানিফ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফ খান আশু, জেলা যুবদলের সদস্য হাছান পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রহমত উল্লাহ, ইউনিয়ন যুবদলের সদস্য তোফায়েল আহমেদ, ৬ নং ওয়ার্ড বিএনপির নেতা  মোঃ রিপন মিয়া ও বিএনপি নেতা রাকিব হোসেন।
এ সময় বক্তারা বলেন, আমাদের নেতা সাবেক সংসদ সদস্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে ধানের শীষ প্রতীক দিয়ে ফরিদগঞ্জের আসনে মনোনয়ন দেন আমরা দলের স্বার্থে ব্যক্তিবিদ্বেষ ভুলে গিয়ে দলীয় প্রতীকের পক্ষে কাজ করব।
এ সময় ইউনিয়ন যুবদল নেতা মোঃ হাফিজ, মোঃ রুবেল, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জাকির হোসেন, সবুজ মিয়া, কাইয়ুম, সাদ্দাম হোসেন, রাকিব ও আওলাদ হোসেনসহ ইউনিয়ন যুবদল, ছাত্রদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন