প্রকাশের সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ । ২:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কাউছারের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভে লাঠিতে ভর দিয়ে দাদীর অংশ গ্রহণ

অনলাইন ডেস্ক

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজনরা।

বুধবার বিকেলে নিহত আব্দুল্লাহ আল কাউছারের চাচা রহমত উল্ল্যাহর নেতৃত্বে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মাস্টার পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি আমিন রোড হয়ে বাজারের প্রধান সড়বে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান “কাউছার হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই।

বিক্ষোভ মিছিলে শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

পরে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বড় মসজিদ সংলগ্নে মানববন্ধনে মিলিত হয়। সেখান থেকে মিছিলটি থানা প্রাঙ্গণে গিয়ে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে করতে পূনরায় মাস্টার পাড়ায় গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিলে নিহত আব্দুল্লাহ আল কাউছারের দাদীকে লাঠিতে ভর দিয়ে অংশ গ্রহণ করতে দেখা যায়।

এদিকে হাফেজ আব্দুল্লাহ আল কাউছার হত্যার ঘটনায় সোমবার রাতে পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। তারা হলেন পর ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মাস্টার পাড়ার মুদি দোকানদার ফয়েজুল্লাহ ফয়েজ (২৪), একই গ্রামের মো. জাকির হোসেন মোহনের ছেলে মো. মুনতাসির মামুন নিরব (১৭) ও পৌরসভার ১০নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়ার মহিউদ্দিনের ছেলে শাহ্ মোহাম্মদ সিফাত (১৮)।

গেলো চাঁদরাতে নিখোঁজ হওয়ার দুইদিন পর মাস্টার পাড়া একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে পুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। পুলিশ ময়নাতদন্তে প্রাথমিকভাবে খুনের আলামত পায়। নিহতের বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন