প্রকাশের সময়: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ । ২:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে টামটা আদর্শ উবি’র এসএসসি পরিক্ষার্থীদের বিদায়

মো. মাসুদ রানা
শাহরাস্তিতে টামটা আদর্শ উবি’র এসএসসি পরিক্ষার্থী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ -এপ্রিল) ওই বিদ্যালয়ের ক্যাম্পাসে সংশ্লিষ্টদের আয়োজনে এক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওই উবির প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যাহ বিএসসির সভাপতিত্বে -সিনিয়র শিক্ষক এইচ এম বদিউজ্জামাল ভুঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই উবির পরিচালনা পর্ষদের সভাপতি এবং জেলা পরিষদ  প্যানেল চেয়ারম্যান মো: জাকির হোসেন পাটোয়ারী।
অন্যান্যর  মধ্যে বিশেষ অতিথি  ছিলেন, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো: হেলাল উদ্দিন, খাদ্য কর্মকর্তা প্রাক্তন শিক্ষার্থী আসাদুজ্জামান ভুঁইয়া, প্রাক্তন শিক্ষার্থী  সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো : জাহাঙ্গীর আলম হৃদয়।
উল্লেখ্য, এবার অত্র বিদ্যালয়  থেকে ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় ১১৭ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন