প্রকাশের সময়: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ । ৫:১১ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বালি উত্তোলনের দায়ে অবৈধ ড্রেজার বিনষ্ট

এস. এম ইকবাল
চাঁদপুরের  ফরিদগঞ্জে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করেছে প্রশাসন।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহারের র্নিদেশে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওমর ফারুক ও পৌর সহকারী ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকায় অবৈধ ভাবে মাছ চাষের পুকুর থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার জানান, অবৈধ ভাবে মাছ চাষের পুকুর থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরো জানান, ড্রেজার মালিককে না পাওয়ায় কোন জরিমানা আদায় করা যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন