প্রকাশের সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ । ১১:২৮ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের মৈশাদীতে শিশুকে ভয় দেখিয়ে বসত ঘরে চুরির চেষ্টার অভিযোগ

প্রিয় চাঁদপুর ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি খান বাড়িতে দিনে দুপুরে দশ বছরের এক শিশুকে ভয় দেখিয়ে চুরি করার চেষ্টার অভিযোগ উঠেছে। এতে তাদের পরিবারের মাঝে চরম আতংক বিরাজ করছে।

পরিবারের দেয়া তথ্য মতে জানা যায়, গত ২৯ এপ্রিল শনিবার বিকাল ৫টায় আছরের নামাজের সময় খান বাড়ির মৃত আব্দুল মান্নান মাষ্টারের বসত ঘরে এ ঘটনা ঘটে।

মফিজুর রহমান খান মুকুলের মেয়ে মাইমুনা খানম (১০) ঘরের ভিতরে ছিলেন। ঘরের ভেতরে খাটের নিচে ওঁত পেতে থাকা দুজন চোর শিশুটিকে প্রথমে চকলেট ও চিপস এর লোভ দেখিয়ে স্টিলের আলমারির চাবি ও মোবাইল ফোন চাইলে, সে দিতে রাজি না হওয়ায় পরবর্তীতে তাকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে তার পড়নে থাকা কানের ধূল নিয়ে যায়। হামানকর্দ্দি খান বাড়ির মফিজুর রহমান মুকুলের বসত ঘরটি বাড়ির সামনে একা হওয়ায় এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পায় বলে জানিয়েছে স্থানীয়রা।

বর্তমানে মফিজুর রহমান খান মুকুলের শিশু মেয়ে ও তার পরিবার চরম আতংকে রয়েছে। দুর্বৃত্তদের এমন কান্ডে হতভাগ মৈশাদীর সচেতন মহল। মফিজুর রহমান খান মুকুল জানান, আমাদের বাড়িতে কেউই থাকেনা এবং ঘটনার সময়ও কেউ ছিল না। শুধু মা আর আমার মেয়ে মাইমুনা খানম বাড়িতে থাকে।

এ ঘটনাটি বাড়ির ও আশ পাশের লোক জড়িত থাকতে পারে বলে দাবী করছেন। বিষয়টি নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করার কথা জানান তিনি। এ বিষয়ে মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, বাড়িতে মানুষ দরজা খুলে ঘুমায় কেন, দরজা খুলে ঘুমালে এমনই হওয়ার সম্ভাবনা থাকে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন