প্রকাশের সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ । ৪:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাপসার কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের ৪জন অন্তর্ভুক্ত

সজীব খান

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা বাপসার ৪জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩০ এপ্রিল বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ সোহরাব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাসিবের ) স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদকে সভাপতি মন্ডলীর সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জনকে অন্তর্ভুক্ত করা হয়। এরা হচ্ছেন এম এ কুদ্দুছ আখন্দ রোকন, মোঃ গোলাম মোস্তফা শামীম, মোঃ আবু বকর সিদ্দিক মানিককে অন্তঃভুক্ত করা হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে চাঁদপুরের ৪জনকে অন্তর্ভুক্ত করায় চাঁদপুর জেলা বাপসার পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহবার আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাবিব) সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকলের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন