প্রকাশের সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩ । ১১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অসহায় শ্রমিককে ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান দিলেন রেদওয়ান খান বোরহান

গাজী মোঃ মহসিন

মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে চাঁদপুরের মেহনতী শ্রমিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় এবং আন্তর্জাতিক মে দিবসের তাৎপর্য তুলে ধরেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

পহেলা মে সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চাঁদপুর সদরের বড় স্টেশন মাছঘাটে শ্রমিকদের সাথে মিলিত হন। সেখানে তিনি শ্রমিকদের সুখ-দুঃখের খোঁজ খবর নেন। পরে দোকান ঘর, বহরিয়া বাজার ,হরিনা ফেরিঘাটে এবং চান্দ্রা চৌরাস্তা ও হাইমচর উপজেলার আলগী দক্ষিণের পূর্বচর ইষ্টপুর গ্রামের ভাইয়া ব্রিকফিল্ডে ইটভাটার মেহনতী শ্রমিকদের সুখ-দুখের খোঁজখবর ও মহান মে দিবস তাৎপর্য সম্পর্কে শ্রমিকদের কাছে তুলে ধরে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় শেষে সকল শ্রমিকদের হাতে ঠান্ডা ফিজিও কোলড্রিংস তুলে দেন রেদওয়ান খান বোরহান।

এছাড়াও তিনি হাইমচরের তেলির মোড়ের মাঝ ঘাটের শ্রমিকদের ও নৌ শ্রমিকদের সাথে তিনি মিলিত হন এবং বিভিন্ন শ্রেনীর পেশার শ্রমিকদের সাথে মিলিত হয়ে খোঁজ খবর নেন। এসময় তিনি সকল শ্রমিকদের কল্যাণে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হুমায়ুন পাটওয়ারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মিজান খান, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা প্রমূখ।

দুপুর ২টায় চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড মুকিমপুরের অসহায় ঘরহীন মেহনতী শ্রমিক মোঃ ফয়সাল খান উরপে আলহাজ্ব খানকে তার নতুন ঘর নির্মাণের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

এসময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোঃ ইলিয়াস খান ও তরুণ সমাজসেবক মোঃ মেহেদী হাছান খান, মোঃ হুমাউন খান, মোঃ ফজলে রাব্বি খান ও মোঃ ওমর ফারুক খান শান্ত।

এছাড়াও তিনি চাঁদপুর সদরের দোকানঘর সংলগ্ন জাফরাবাদ মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন