প্রকাশের সময়: বুধবার, ৩ মে, ২০২৩ । ১১:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী রুপিয়া বেগম

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। পহেলা মে সোমবার রাতে উপজেলার বিতারা ইউনিয়নের চাঁনপাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে, ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে জয়নাল আবেদিন (২৫) কে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্যালেট দিয়ে স্বামী পুরুষাঙ্গ কেটে ফেলে স্ত্রী রুপিয়া বেগম (২২) । এসময় তার ডাক চিৎকারে এলাকার লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে,প্রথম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জয়নাল আবেদীনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি  চিকিৎসাধীন রয়েছেন।
 এ ঘটনায় ভূক্তভোগীর বড় ভাই আব্দুল মতিন বাদী হয়ে মঙ্গলবার রাতে কচুয়া থানায় মামলা দায়ের করলে রুপিয়া বেগমকে আটক করে বুধবার জেলহাজতে প্রেরন করেন।
ভুক্তভোগীর বাবা আব্দুল মালেক ও মা কুকিল বেগম জানান,প্রায় ৯বছর পূর্বে  জয়নাল আবেদীনের সাথে  পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের লাল মিয়ার মেয়ে রুপিয়া বেগমের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে রুফিয়া বেগমের তার কোন এক আত্মীয়ের সাথে পরকীয়া সম্পর্ক আছে বলে আমাদেরকে অবগত করেন। এই নিয়ে ছেলের জয়নাল আবেদীন তার স্ত্রীকে শুধরানোর জন্য  বললে তাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ  সৃষ্টি হতো।
স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন,  জয়নাল আবেদীনকে ঘুমন্ত অবস্থায় পুরুষঙ্গ কেটে দেওয়ার ঘটনা তার স্ত্রী রুপিয়া বেগমের পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করলে তাদের পরিবার থেকে কেউ সাড়া দেননি। স্থানীয় লোকজন এ ঘটনা জয়নাল আবেদীনের স্ত্রী রুপিয়া বেগমের উপর  ক্ষিপ্ত হলে মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বড় ভাই বাদ হয়ে থানায় মামলা দায়ের করলে রুপিয়া বেগমকে আটক করে পুলিশ।
এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ওই নারীর রুপিয়া বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, এ ঘটনা ভূক্তভোগীর ভাই মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন