প্রকাশের সময়: শুক্রবার, ৫ মে, ২০২৩ । ১১:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দেশের নদী ভাঙন রোধে শেখ হাসিনার অবদান অপরিসীম : সুজিত রায় নন্দী

সাইদ হোসেন অপু চৌধুরী
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, দেশের নদী ভাঙন রোধে জননেত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম। আওয়ামী লীগ সরকার দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙ্গন রোধে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার( ৫ মে) চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নে ধনাগোদা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিষ্ণুপুর ইউনিয়নের আড়ংবাজার খেয়াঘাট, দামোদরদী বাজার, মৌলভী ঘাট, মিয়ার বাজার, নতুন বাজারসহ ঝুঁকিপূর্ণ কয়েকটি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ব্যাপক উন্নয়নের মাধ্যমে বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত করেছে। বাংলাদেশ বিশ্বে অনন্য মর্যাদা পেয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই চাঁদপুরে এখন নদীভাঙন রোধ হয়েছে। চাঁদপুরের মানুষের ভাগ্যন্নয়ন হয়েছে।
তিনি বলেন, চাঁদপুরের পরিবেশ, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করে সরকারের উদ্যোগে পরিকল্পিত ভাবে ড্রেজিং ব্যবস্থা চালু করতে হবে। তাহলে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে জরুরি ভিত্তিতে ধনাগোদা নদী ভাঙন থেকে বিষ্ণুপুরবাসীকে রক্ষা করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহবান জানান সুজিত রায় নন্দী।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, দপ্তর সম্পাদক শাহ আলম, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, এ্যাডঃ দেবাশীষ কর মধু, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন