প্রকাশের সময়: শুক্রবার, ৫ মে, ২০২৩ । ১১:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনপি বিদেশে বিপুল অর্থ ব্যায় করে লভিষ্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত : ড. সেলিম মাহমুদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক প্রফেসর ড. সেলিম মাহমুদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা। তিনি এই বাংলাদেশের সকলের অভিভাবক । এক একটা জাতির জীবনে এক একটা ইতিহাস রয়েছে। দুই একজন রাষ্ট্র নায়ক তা উজ্জ্বল করে রেখেছেন। শেখ হাসিনা এমন একজন নেতা, রাষ্ট্র নায়ক, তিনি যে রাষ্ট্র পরিচালনায় করছেন তাঁর যে অবদান তাঁর পিতা সে রাষ্ট্র সৃষ্টি করেছেন। তাঁর যোগ্য নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। আমাদের নেত্রী দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তাঁর যে অবদান সেটি শতবর্ষে একশো বছরেও এমন নেতা জন্ম হয়না। অজকের এই বাংলাদেশ ৫২ বছরের ইতিহাস ।

এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা আজকের বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাবা এবং কন্যা এই দুই জনই যা কিছু দিয়েছেন আমাদের জন্য। এই দেশের উন্নয়নে শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার দূরদর্শী নেতৃত্বে সময় উপযোগী সিদ্ধান্তে দেশ আজ এগিয়ে। শেখ হাসিনা আপনাদের ভবিষ্যৎতের কথাচিন্তা করে, আপনাদের সন্তানদের কথা চিন্তা করে অগামী একশত বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলদেশের শত্রুরা মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছে। এবং রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে এই অপশক্তিকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবারেই তাদের পরাস্ত করেছে। এই দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে রয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি গত ১৪ বছর যাবত বিদেশে বিপুল অর্থ ব্যায় করে লভিষ্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন রাষ্ট্র মার্কিনযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান সফর তাদের সে চেষ্টাকে নসাৎ করে দিয়েছে। বিশ্বব্যাংকের প্রধান বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেছেন। সুতরাং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে কোন আপোষ নেই।

তিনি আরো বলেন বর্তমান সরকারে আমলে শিক্ষা ,স্বাস্থ্য,বিদ্যুত. অবকাঠামো,তথ্য প্রযুক্তিখাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
স্বল্পোন্নত রাষ্ট্র থেকে তাঁর মর্যাদা বৃদ্ধি করে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিনত করেছে। তিনি শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় “দেশের উন্নয়ন-মানুষের ভাগ্য পরিবর্তন, শেখ হাসিনা উন্নয়ন অবদান” এই স্লোগানে পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলো বলেন।

ইউপি চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সজীবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, হাবিবুর রহমান, এম আখতার হোসাইন ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক কামাল পারভেজ মিয়াজী সহ আরো অনেকে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন