প্রকাশের সময়: শনিবার, ৬ মে, ২০২৩ । ২:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি’র মায়ের মৃত্যুতে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র শোক

নিজস্ব প্রতিনিধি
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদ সাহেবের সহধর্মিণী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ডাঃ দিপু মনি’র মাতা, রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম।
গনমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ( সাবেক পররাষ্ট্রমন্ত্রী) ডাঃ দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুর মায়ের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, আমি মরহুমা রহিমা ওয়াদুদের রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে বেহেস্ত নসীব দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সইবার শক্তি দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন