প্রকাশের সময়: শনিবার, ৬ মে, ২০২৩ । ৬:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

হাজিগঞ্জে আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে চর্যাপদ একাডেমির বই উপহার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় আনোয়ার আলী মেমোরিলয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই উপহার প্রদান করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি।

শনিবার ৬ মে সকাল ১১টায় ফিতা কেটে বই উপহার কর্মসূচি উদ্বোধন করেন একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা। এ সময় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের হাতে আনুষ্ঠানিকভাবে বই উপহার তুলে দেয়া হয়।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইমাম হোসাইন টিটু। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, আনোয়ার আলী মেমোরিলয়াল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক আয়শা আক্তার নাবিলা ও ইংরেজি বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন ও মো. সফিউল আলম।

উপহার হিসেবে বই তুলে দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ৫ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলো নাসির, মেহরুন্নেছা, মেহেদী হাসান, সামিয়া ও সুরাইয়া।

বই উপহার কর্মসূচির আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধী আন্দোলন হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে। তরুণ প্রজন্মকে বইমুখি করার প্রত্যয় নিয়ে বিগত চার বছরে দেশে ও বিদেশে ৯ হাজারের অধিক মানুষের হাতে বই উপহার তুলে দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এবারের বই উপহার কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কবি রহমান হাবিব, সুবীল লরেন্স।

অনুষ্ঠানের এক পর্যায়ে মনসুর আহমেদ সম্পাদিত ত্রৈমাসিক শব্দকথা লিটলম্যাগের কবি হেলাল হাফিজ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সফিক, মাওলানা আবু সুফিয়ান, মো. মহিউদ্দিন মৃধা, মো. সোহেল রানা, মো. মামুন মিজি, মো. রায়হান ও মেনাপুর পীর বাদশা মিয়া স্কুলের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন