প্রকাশের সময়: শনিবার, ৬ মে, ২০২৩ । ৮:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারীর শোক

সজীব খান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী রহিমা ওয়াদুদ শনিবার ইন্তেকাল করেছেন।

৬ মে বেলা ১২টার দিকে ঢাকার কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মরহুমা রহিমা ওয়াদুদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর মা। তাঁর মৃত্যুতে তাৎক্ষণিক গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হযরত আলী বেপারী।

রহিমা ওয়াদুদ চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রাড়িরচর পাটওয়ারী বাড়ি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন