প্রকাশের সময়: শনিবার, ৬ মে, ২০২৩ । ৮:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে সোহাগ খানের শোক

সজীব খান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী রহিমা ওয়াদুদ শনিবার ইন্তেকাল করেছেন।

৬ মে বেলা ১২টার দিকে ঢাকার কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মরহুমা রহিমা ওয়াদুদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর মা। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন।

রহিমা ওয়াদুদ চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রাড়িরচর পাটওয়ারী বাড়ি।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সম্নপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ হোসেন খান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন