চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদেও সহধর্মিনী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এপির রত্নগর্বা মা রহিমা ওয়াদুদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়ার পূর্বে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মায়ের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়েজুল হক।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত, আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সমন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে বিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া করছি। একই সাথে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে ও যেন আল্লাহ জান্নাতবাসী করেন সেই দোয়া ও করা হয়েছে।

সজীব খান