প্রকাশের সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩ । ১১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বেলাল সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত

নিজস্ব প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ পার্টি হাউসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেশের মানুষ ইসলামী আন্দোলনকে ভালোবাসে। এদেশের মানুষ ইসলামী আন্দোলনের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। গণমানুষের প্রত্যাশা পূরণ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সদর উপজেলা সভাপতি ডাঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী।
সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচ.এম নিজাম, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান।
দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৩-২৪ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি ডাঃ বেলাল হোসেন, সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান ও সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন