প্রকাশের সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩ । ১১:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরে ইউপি সদস্য সোহাগের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরে ইউপি সদস্য সোহাগ পাটওয়ারীর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১২ মে) বিকেল ৫ টায় ৬নং ওয়ার্ডের মধ্য ভাঁটেরগাঁও মসজিদ সংলগ্ন কাজী বাড়ির সামনে এলাকার শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন অংশগ্রহণ করে।
মানববন্ধনে শাহমাহমুদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড সদস্য সোহাগ পাটওয়ারী এলাকার নিরীহ মানুষকে মাদক মামলা, বিচারের নামে অর্থ আত্মসাত ও নারীদের হয়রানি সহ বিধবা, বিজিডি কার্ড দেয়ার নামে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী। এসময় তারা ইউপি সদস্যের বিরুদ্ধে স্লোগান ও ঝাড়ু নিয়ে মিছিল করে। এই সকল কর্মকান্ডের জন্য তারা ইউপি সদস্য সোহাগ পাটওয়ারীর বিরুদ্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের বিচার দাবি করেন।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মান্নান খান, শাহজাহান পাঠান, জয়নাল পাঠান, হেদায়েতুল্লাহ তফাদার, শফিক তফাদার, মিলন পাঠান, জসিম গাজী, দুলাল বরকন্দাজ, আক্তার কাজী, সহিদুল্লাহ, ওহীদা বেগম, তানিয়া বেগম, সাথী বেগম, খাদিজা বেগম, আসমা আক্তার, সখিনা বেগম, সেলিম বেগম, ফয়েজুন্নেছা, আসিয়া খাতুন, শাহানারা, লজ্জাতুন ন্নেছা, মন্জুমা বেগম, ফাতেমা বেগম সহ এলাকার সর্বস্তরের মানুষ।
এবিষয়ে ইউপি সদস্য সোহাগ পাটওয়ারী বলেন, এলাকার মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ করায় আমাকে মৃত্যুর হুমকি দেয়। এই বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করলে তিনি মডেল থানায় একটি অভিযোগ দায়েরের পরামর্শ দেন। এতে করে তারা আরো ক্ষিপ্ত হয়। এই সূত্র ধরে আজ তারা বিভিন্ন স্থান থেকে মাদকসেবী এনে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মানববন্ধন করে। আমার জীবনের নিরাপত্তার জন্য এই আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন