প্রকাশের সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩ । ১১:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলার নুরজাহান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) রাতে এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরোচরের নিজ বাড়ীর বতসঘরের এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে মতলব উত্তর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নুর হাজান দক্ষিণ বোরোচর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে। চরকাশিম উচ্চ বিদ্যালয় থেকে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবছর তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, দেড় বছর পূর্বে উপজেলার ভিটি লতুরদী গ্রামের রবিউল ইসলামের সাথে নুর জাহানের বিয়ে হয়। বাবার বাড়িতে বসবাস করে তিনি লেখাপড়া করছিল। সে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও এসআই খোকন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল তৈরি করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন