প্রকাশের সময়: রবিবার, ১৪ মে, ২০২৩ । ৮:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে তাহসানের আত্মহত্যা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া পৌরসভার তাহসান তফাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষে থেকে দাবী করা হয়েছে।

রবিবার সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তরের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের বাবা জামাল হোসেন তফাদার জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে তাঁর সংসার চলে আসছিলো। সে চলমান এসএসসি পরীক্ষায় কচুয়া আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশ গ্রহন করছে।

এলাকার কিছু বিপদগামী ছেলেদের সাথে মিশে আমার ছেলে তাহসান বিপথে চলে যায়। কয়েকদিন যাবৎ বায়না ধরে তাকে মোটরবাইক কিনে দিতে হবে, না দিলে সে আত্মহত্যা করবে। শনিবার সন্ধ্যায় আমার এবং স্ত্রীর সাথে চাপ প্রয়োগ করতে থাকে,আজকের রাতের মধ্যে তাকে মোটরবাইক কিনে দিতে হবে। অনেক বুঝানোর পর বলেছি পরীক্ষা শেষ হলেই মোটরবাইক কিনে দিবো,তাতেও সে মানতে নারাজ। পরে আমরা সবাই ঘুমিয়ে পরলে সকলের অগোচরে তার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পরে। ভোর রাতে তাহসানের কক্ষে ভিতর থেকে শব্দ শুনতে পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাহসানকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত ফ্যান থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। বলতে সেই হাউমাউ করে কান্না ভেঙ্গে পরে।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে থানা নিয়ে যায়। মর্হুতের মধ্যে তাহসানের মৃত সংবাদটি ছড়িয়ে পরলে তার সহপাঠী আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন