প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ । ৭:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

উপাদীর করবন্দে পানিতে ডুবে প্রাণ গেল সাড়ে ৪ বছরের শিশুর

মাসুদ হোসেন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ করবন্দে পানিতে ডুবে প্রাণ গেল সাড়ে ৪ বছরের এক শিশুর।
মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৭ টার দিকে দক্ষিণ পূর্ব করবন্দ মেহেরআলী মুন্সী বাড়ীর গ্রাম পুলিশ সদস্য শিপন মিজির ছোট ভাই আতাউর রহমানের ছেলে ইয়ামিনকে পাশের জলাশয় (নিচু জমি) থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক পরিবারের লোকজন মহামায়া বাজার নিয়ে আসলে স্থানীয় পল্লী চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। দুই ভাই বোনের মধ্যে ইয়ামিন ছিল ছোট।
শিশুটির জেঠা শিপন মিজি জানান, সকালে ঘরের আশেপাশে শিশু  ইয়ামিনকে খুঁজে না পাওয়ায় ঐ বাড়ীসহ আশেপাশের বাড়ীতে পরিবারের লোকজন খোঁজতে থাকেন। এমনকি কেউ কেউ পাশের ডোবায়ও নেমে পড়েন। পরে মসজিদের মাইকেও নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়।
পরক্ষনে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পূর্ব পার্শ্বস্থ পরিত্যক্ষ জলাশয়ে (নিচু জমি) ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। ধারনা করা হচ্ছে শিশুটি হয়তো খেলতে খেলতে জলাশয়ের কাছে গিয়েছিল।ওখানে পা পিছলে পানিতে পড়ে আর উঠতে না পেরে সেখানেই তার মৃত্যু হয়। এদিনই বিকেল ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন