প্রকাশের সময়: বুধবার, ১৭ মে, ২০২৩ । ১১:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি

বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে, তাই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (১৭ মে) পাবনা জেলা বারের আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

সুশাসন নিশ্চিতে আইনজীবীদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকার দেশে সুশাসন নিশ্চিত করতে চায়, এক্ষেত্রে আইনজীবীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবেন।

আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে আইনের শাসন নিশ্চিত হয় বলে জানান রাষ্ট্রপ্রধান।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইনজীবীরা বিচারকদের আইনি কাজে সহযোগিতাই শুধু করেন না, কখনো কখনো সঠিক পথও দেখান।

রাষ্ট্রপতি আরও বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সেই আইনকে সুন্দরভাবে তুলে ধরা, আইনের স্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ।

পাবনা জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তের সভাপতিত্বে বারের নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। খবর: বাসস

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন