প্রকাশের সময়: শনিবার, ২০ মে, ২০২৩ । ৯:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় সাম্প্রতিক সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ মিলনয়াতনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওয়াতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মাঝে জনপ্রতি ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এছাড়াও বজ্রপাতে নিহত এক পরিবারকে ২০ হাজার টাকা চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা,নাহিদ ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. জাবের মিয়া প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন