প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ । ৭:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ৩ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক ফরাজীকান্দি, সুলতানাবাদ, বাগানবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রমহীন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষনা করে উপজেলা ছাত্রলীগ।

২২ মে সোমবার মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর নবী খান ও যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান সানি স্বাক্ষরিত পত্রে এ ঘোষনা দেয়া হয়।

সেই সাথে ফরাজীকান্দি, সুলতানাবাদ, বাগানবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, ১ ও ২নং যুগ্ম-আহ্বায়ক এর নিকট জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

জীবন বৃত্তান্তের সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ বা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, ও স্ব-স্ব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি/সাধারণ সম্পাদক এর প্রত্যয়নপত্র জমা দেয়ার কথা বলা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন