প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ । ৮:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নিসচা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ডেফোডিল স্কুলে উদ্ধুদ্ধকরন সভা ও কুইজ ফরম বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ডেফোডিল স্কুলে সড়ক আইন-২০১৮ সম্পর্কে উদ্ধুদ্ধকরন এক সভা ও কুইজের ফরম বিতরণ করা হয়েছে।
গতকাল  ২২ মে সোমবার সকালে মিশন রোডস্হ ডেফোডিল স্কুলে  অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,  সংগঠনের সভাপতি এম এ লতিফ ।
সভায় আলোচনায় অংশ নেন ড্যাফোডিল স্কুলের ছাত্র-ছাত্রীরা। এ সময় উপস্হিত ছিলেন, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সুজয় সরকার লিটন, প্রচার সম্পাদক এস আই আকাশ, সদস্য যথাক্রমে বাদশা ভুইয়া,শাহাদাত হোসেন,সাখাওয়াত হোসেন  প্রমুখ। এ সময় নিরাপদ সড়ক চাই জেলা শাখার পক্ষ থেকে সড়ক নিরাপদ রাখতে করনীয় সম্পর্কে মতামত প্রদানে কুইজ প্রতিযোগিতার কপি ছাত্র-ছাত্রীদের মাঝে  তুলে দেয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন