রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা তৃনমুল আ’লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ মে সোমবার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে সিনেমা হল মার্কেটে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খান, মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন ভূঁইয়া, যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহাম্মেদ, আল-আমিন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জি এম হাছান তাবাচ্চুম, রফিকুল ইসলাম, ইসমাইল পাটওয়ারী, খলিলুর রহমান, আয়াত উল্লা মাসুদ, পুতুল সরকার, সোহেল মাস্টার, বাহাউদ্দিন বাহার, আ: সাত্তার পাটওয়ারী, বাবলু, জানিবুল হক জুয়েল, মাজহারুল ইসলাম নিরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। কারণ বিএনপি জামাত জোট যেভাবে হুমকি ধমকি দিচ্ছে,তাদের ছেড়ে দিলে তারা আবারো দেশের ত্রাসের রাজ্যত্ব কায়েম করবে।

এস. এম ইকবাল