প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ । ৯:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশ

অনলাইন ডেস্ক

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, তৃণমূল আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

২২মে সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। কারণ বিএনপি জামাত জোট যেভাবে হুমকি ধমকি দিচ্ছে,তাদের ছেড়ে দিলে তারা আবারো দেশের ত্রাসের রাজ্যত্ব কায়েম করবে।

এদিকে বিকালে উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কলেজ ছাত্রলীগের নেতা মোহাইমিন সরোয়ারের নেতৃত্বে কলেজ ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন