প্রকাশের সময়: বুধবার, ২৪ মে, ২০২৩ । ৭:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলার অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুম-২৩’র ধান- চাল সংগ্রহের কার্যক্রম শুরু হলো।

বুধবার (২৪ মে) বিকাল ৪ টায় মতলব উত্তর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল সালামের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু কালাম আজাদ প্রমুখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৫২৯ মেট্টিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ও ৩০ মেট্টিক টন চাল ৪৪ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন