প্রকাশের সময়: বুধবার, ২৪ মে, ২০২৩ । ৮:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়েত কর্তৃক হত্যার প্রতিবাদে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) বিকেল উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন মোর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ শোভিত বটতলায় প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সানি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন, যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহাম্মেদ, মাশরুল খাঁন তামিম, সাকিল খাঁন, সদস্য মো. মাছুম সরকার, মাহমুদুল হাসান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খাঁন প্রমুখ।

এসময় উপজেলা ছাত্রলীগের সদস্য গোলাম কিবরিয়া টিটু, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুরাদ, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. সজিব, বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিসান আহাম্মেদ’সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন