প্রকাশের সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ । ২:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুমন হাওলাদারের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মামুনুর রশিদ (সুমন হাওলাদার) মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

৮ ডিসেম্বর বুধবার সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে উক্ত মনোনয়ন পত্র জমা দেন তিনি।

মনোনয়ন পত্র জমা শেষে তিনি বলেন, জনগন আমার শক্তি, জনগনকে সাথে নিয়ে আগামী ৫ জানুয়ারী বিজয় নিশ্চিত করবো এবং অবহেলিত ১১ নং ইউনিয়নকে আধুনিক সেবা সম্বলিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন