প্রকাশের সময়: শনিবার, ২৭ মে, ২০২৩ । ৭:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া: কচুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারিয়া আক্তার (১৫) নামের এক মাদ্রাসার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। মারিয়া আক্তা উপজেলার চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী।

মারিয়ার চাচা ইকবাল হোসেন জানান, নিহত মারিয়া আক্তার উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামের জিসানের মেয়ে।

২৭ মে শনিবার দুপুরে মারিয়া পাশ^বর্তী মুশু মিয়ার দোতলা বাড়ির ছাদে ধান শুকাতে যায়। এক পর্যায়ে ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের খোলা তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তারের করুন মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন